ঢাকা, রবিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৬

 গুম প্রতিরোধ বিলের বিরোধিতা করে ওয়াকআউট বিরোধীদলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের সমালোচনা করে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধীদল।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা সংসদ অধিবেশন  থেকে ওয়াকআউট করেন বিরোধীদল।

এদিন অধিবেশনের একপর্যায়ে জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬ এর ওপর আলোচনার জন্য আইনমন্ত্রীকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে স্পিকারের কাছে কথা বলার অনুমতি চান। পরে স্পিকার অনুমতি দিলে বিরোধীদলীয় নেতা জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের সমালোচনা করে ওয়াকআউটের ঘোষণা দেন।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি